মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

ভারত সফরে শীর্ষে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

moetriআওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে ভারত সফরে তালিকার শীর্ষে এখন বাংলাদেশ। গত বছর পূর্বের তুলনায় ২১ শতাংশ বেশী বাংলাদেশী নাগরিক ভারত ভ্রমণ করেছে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের বিবৃতিতে এমনটি জানা গেছে।

পর্যটন মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, বিগত ২০১৬ সালে বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৭০ হাজার, যা আগের বছরের চেয়ে ২১ শতাংশ বেশী।

ভারত সফরের তালিকায় এক নম্বরে ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ২০১৬ সালে তাদেরকে ছাপিয়ে গেছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্র বা ব্রিটেন থেকেও ভারতে ভ্রমণকারীর সংখ্যা বেড়েছে। তবে তা বাংলাদেশের চেয়ে কম। মার্কিন পর্যটক বেড়েছে ৮.২ শতাংশ আর ব্রিটেনের ১০.৪ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১২ সালে ৪ লাখ ৮০ হাজার বাংলাদেশী ভারতে যান। আর ২০১৬ সালে ভারতে যান ওই সংখ্যার প্রায় তিনগুণ।

গত বছর প্রায় ৮০ লাখ ৯০ হাজার বিদেশী পর্যটক ভারত সফর করেন। এদের মধ্যে ১৫.৪৭ শতাংশই বাংলাদেশী। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে যাওয়া পর্যটকের হার যথাক্রমে ১৪.৭৪ ও ৯.৫১ শতাংশ।

-এআরকে