মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বয়স্কা মা-বাবাকে না দেখলে বেতন কাটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

old menআওয়ার ইসলাম : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে একটি অভিনব আইন প্রণয়নের প্রস্তাব উঠেছে। সরকারি কর্মচারীরা তাদের বাবা-মায়ের ঠিকমতো দেখাশোনা না করলে তাদের বেতন থেকে একটা অংশ কেটে নেয়া হবে।
আসামের অর্থমন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা এ সপ্তাহে রাজ্যের বাজেট পেশ করতে গিয়ে এ কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এই নতুন নিয়ম ২০১৭-১৮ অর্থ বছর থেকেই চালু হবে।

তিনি বলেন, ‘বয়স্ক বাবা-মায়ের যত্ন নেয়া প্রত্যেক সন্তানের কর্তব্য। যদি কোনো সরকারি কর্মচারী সেটা না করেন তাহলে সরকারই তার মাইনে কেটে নিয়ে সেই কর্তব্য পালন করবে।

কর্মচারীদের মাইনে থেকে যে টাকা কাটা হবে সেটা তাদের বাবা-মায়ের ভরণপোষণের কাজেই ব্যয় করা হবে বলে জানিয়েছে সরকার।

ভারতের বিভিন্ন রাজ্যে অভিযোগ উঠেছে, যথেষ্ট আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও ছেলেমেয়েরা অসুস্থ বাবা-মায়ের দিক থেকে নজর ফিরিয়ে নিয়েছেন। তারা বৃদ্ধ বাবা-মায়ের কোনো দায়িত্ব পালন করছেন না।

অনেক ক্ষেত্রে এমন বহু অসহায় বাবা-মা আদালতেরও শরণাপন্ন হয়েছেন। কখনও কখনও আদালতের রায়ে তারা সন্তানের বাড়িতে আবার ফিরে যাওয়ার অধিকারও পেয়েছেন।

এই সামাজিক সমস্যার প্রতিকারে আসাম সরকার যে অভিনব পন্থার কথা ভেবেছে তা অন্য কোনও রাজ্যে কখনও প্রয়োগ করা হয়নি। তবে এতে কতটা কাজ হবে সেটাই এখন দেখার অপেক্ষা।

সূত্র : আনন্দ বাজার পত্রিকা

-এআরকে