বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৭ মুসলিম দেশের যাত্রীদের আমেরিকায় ঢুকতে দেয়া হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_26192" align="alignleft" width="500"]usa মুসলিম যাত্রীগণ আমেরিকা প্রবেশের অনুমতি পাওয়ার পর জাতীয় পতাকা হাতে উল্লাস প্রকাশ করে বিক্ষোপকারীরা[/caption]

আওয়ার ইসলাম : সাতটি মুসলিম দেশের বিমানযাত্রীদের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা একটি আদালত সাময়িকভাবে স্থগিত করে দেবার পর ওইসব দেশের লোকদের এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়া হচ্ছে।

মার্কিন কাস্টমস কর্তৃপক্ষ বিমান সংস্থাগুলোকে বলে দিয়েছে যেন ওই সাতটি দেশের লোকদের যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠতে দেয়া হয়।

উপসাগরীয় বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ বলেছে, তারা এ খবরের সাথে সাথেই বিমানে যাত্রী ওঠানো শুরু করতে যাচ্ছে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমলিয়া, সুদান ও ইয়েমেন - এই দেশগুলোর লোকদের যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করেন। এর পর গতকাল সিয়াটলের একজন বিচারক ওই আদেশটি সাময়িকভাবে আটকে দেন।

ওই বিচারপতি জেমস রবার্ট তার রুলিংএ বলেন, মার্কিন সংবিধানে কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাত দেখানো নিষিদ্ধ করে যে ধারা রয়েছে - প্রেসিডেন্ট ট্রাম্পের এই আদেশ তার লংঘন।

মি. ট্রাম্পের সরকার আদালতের এ আদেশে ক্ষোভ প্রকাশ করে বলেছে, তারা এর বিরুদ্ধে আপীল করবে।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, প্রশাসন মনে করে যে এ পদক্ষেপ যথাযথ এবং আইনসঙ্গত ছিল, এবং দেশকে সুরক্ষা দেবার জন্যই প্রেসিডেন্ট এ আদেশ দিয়েছিলেন।

মি. ট্রাম্প এই নিষেধাজ্ঞা আরোপ করার পর বিভিন্ন আদালতে একাধিক মামলা হয়।

এর পর বিভিন্ন দেশের বিমানবন্দরে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, সাতটি দেশের প্রায় ৬০ হাজার যাত্রীর যুক্তরাষ্ট্র যাত্রা বাতিল হয়, এবং আমেরিকার অনেকগুলো বিমানবন্দরে বিক্ষোভ দেখানো হয়।

সূত্র : বিবিসি

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ