বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

১০ ফেব্রুয়ারি আফতাবনগরে আসছেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে রাজধানীর আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসায়।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। শনিবার দুপুর ২টায় তিনি জনতার উদ্দেশে ইসলাহী বয়ান পেশ করবেন।

দুইদিন ব্যাপী এই ইসলাহী ইজতেমায় দিনভর সাধারণ মানুষ বিশেষত শ্রমিক লেবার শ্রেণির মানুষদের নামাজ, রোজা, সুরা কেরাত, ওজু গোসল, কালিমা ও বিভিন্ন দোয়াসহ চব্বিশ ঘন্টা সুন্নত তরিকায় জীবনযাপনের পদ্ধতি শিক্ষা দেওয়া হবে।

সম্মেলনে আল্লামা আশরাফ আলী, আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ, আল্লামা আবদুল কু্দ্দুস, আল্লামা আনোয়ার শাহ ও মুফতি মনসুরুল হকসহ দেশের শীর্ষ ২০ জন আলেমকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্মেলনে মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ