সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

গহরপুর জামিয়ার কওমি গ্রাজুয়েশন; জড়ো হয়েছেন শীর্ষ আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gaharpur2

ইমদাদ ফয়েজী, গহরপুর থেকে: বরেণ্য বুযুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া হুছাইনিয়া গহরপুর'র কওমি গ্রাজুয়েশন আজ সকাল ১১ ঘটিকায় মাদরাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয়েছে।

১ম অধিবেষনে বক্তব্য রাখেন শায়খুল হাদীস হাফিজ মাসউদ আহমদ, শায়খুল হাদীস মাওলানা আব্দুছ ছাত্তার, মাওলানা সা'দ উদ্দীন, মাওলানা শামছুদ্দীন আহমদ প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে বক্তব্য পেশ করবেন মজলিসে দাওয়াতুল হকের আমির যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান, জামিয়া মালিবাগ ঢাকার প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আশারাফ আলী, কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার প্রিন্সিপাল আল্লামা আজহার আলী আনোয়ার শাহ, শায়খুল হাদীস মুফতি ওয়াক্কাস, শায়খুল হাদীস আল্লামা আব্দুল কুদ্দুস, মাওলানা আতাউল্লাহ আমিন ও মুফতি শফীকুর রহমান।

এছাড়াও বিদেশি অনেক অতিথিও সম্মেলনে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

বিদেশি মেহমানদের মধ্যে ইতোমধ্যে এসে পৌছছেছেন দারুল উলূম দেওবন্দের হাদীস বিভাগের প্রধান আল্লামা আব্দুল্লাহ মা'রুফী।

বা'দ মাগরিব তেলাওয়াত ও আননূর ছাত্র সংসদের দেশাত্মবোধ সংগীত পরিবেশনের ৩য় অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

সম্মেলনে বিগত দশবছর জামেয়া থেকে তাকমীল সমাপনকারী প্রায় এক হাজার গ্রাজুয়েটকে আগামিকাল বা'দ ফজর পাগড়ি, আবা ইত্যাদি প্রদান করা হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ