মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আল্লাহ ছাড়া আর কেউ হাজের নাজের নয়: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

AHMOD SHOFIএম কে নুরুদ্দীন, ফটিকছড়ি

আল্লাহ ছাড়া আর কেউ হাজের নাজের নয়। আল্লাহর নবীগণও নয়। পির আউলিয়া ও বুযুর্গরাও নন। নানুপুর জামেয়া ইসলামিয়া ওবাইদিয়ার বার্ষিক ইসলামী মহা সম্মেলনের ১ম দিনে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন আল্লামা আহমদ শফী।

তিনি বলেন, বিদাতিরা নবীকে হাজের নাজের আবার পীরকে ও হাজের নাজের বলেন, নাউজুবিল্লাহ। নবী যদি হাজের নাজের হয় তাহলে জেনে নিন একটি মাসয়ালা, নবী করিম সা. এর সাহাবী কাদের বলা হয়? নবী করীম সা. যাদেরকে দেখেছে অথবা যারা নবী করীম সা. কে দেখেছে তাদেরকে সাহাবী বলা হয়।

সে অনুযায়ী যদি নবী করিম সা. হাজের নাজের হন তাহলে নবী এই মজলিসে আছে অন্য মজলিসেও আছে নবী করীম সা. আমাদের দেখছে তাহলে আমরা সবাই সাহাবী হয়ে গেলাম। আমাদের ছেলে মেয়ে আম্মা-আব্বা সবাই সাহাবী। অথচ নবী করিম সা. বলেছেন সাহাবী হচ্ছে এক বা সোয়া লাখ। তাহলে বুঝা যায় নবী হাজের নাজের না।

উল্লেখ্য, চট্টগ্রাম ফটিকছড়িস্থ নানুপুর জামেয়া ইসলামিয়া ওবাইদিয়ার প্রতি বৎসর ন্যায় এই বৎসর ও দুইদিন ব্যাপী বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হতে হচ্ছে। ১ম দিনের ১ম অধিবেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহা পরিচালক আল্লামা শাহ আহমদ শফী। এসময় উপস্থিত ছিলেনে জামেয়া ওবাইদিয়ার মহা পরিচালক আল্লামা শাহ সালাহ উদ্দীন ও অত্র জামেয়ার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ সাহেবসহ দেশের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ