বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

সার্বিয়া উত্তর কসোভোতে অস্ত্র বিতরণ করছে: হাশিম থাচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hashim Thaciআওয়ার ইসলাম : কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাচি অভিযোগ করেছে যে, সার্বিয়া উত্তর  কসোভোতে অস্ত্র বিতরণ করছে। জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে বেলিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বেলগ্রেড রাশিয়ার ইউক্রেন-কৌশল অনুসরণ করছে।সাম্প্রতিক সপ্তাহগুলোতে সার্বিয়া ও কসোভোর ভঙ্গুর সম্পর্ক ক্রম অবনতির দিকে যাচ্ছে।

কসোভো সার্বিয়া থেকে ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু বিশ্বের বহু দেশ এখনো কসোভোকে স্বীকৃতি দেয় নি। সার্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কসোভোকে এখনো সার্বিয়ার অংশ দাবি করে।

কসোভোর উত্তরাঞ্চলে বিপুল সংখ্যক সার্বিয়ান বসবাস করে। হাশিম থাচির দাবি, সার্বিয়া তাদেরকে অস্ত্র দিয়ে বিশৃংখলা উস্কে দেয়ার চেষ্টা করছে।

দুই সপ্তাহ পূর্বে সার্বিয়া তাদের একটি সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক ট্রেনে ২০ ভাষায় কসোভো সার্বিয়ার অংশ লেখে। তখন উভয় দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

উল্লেখ্য, স্বাধীনতাকামী মুসলিম কসোভোকে দমন করতে ১৯৯৮ সালে সার্বিয়া ইতিহাসের ভয়াবহতম গণহত্যা চালায় কসোভোতে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ