বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

ভারতীয় হ্যাকারদের আক্রমণে বিপর্যস্ত পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hackerআওয়ার ইসলাম : ভারত-পাকিস্তান যুদ্ধ এখন নতুন মাত্রা পেয়েছে। সীমানায় গুলি নয়; যুদ্ধ চলছে সাইবার জগতে। পাকিস্তানি হ্যাকার দলের আক্রমণে কেরালা রাজ্য সরকারের ওয়েবসাইট হ্যাট হওয়ার পর এবার ভারতীয় হ্যাকারদের আক্রমণে বিপর্যস্ত হয়েছে পাকিস্তানের একাধিক সরকারি ওয়েব সাইট।

হ্যাক হওয়ার ওয়েব সাইটগুলোর মধ্যে পাকিস্তানের প্রেসিডেন্টের ওয়েবসাইটও রয়েছে।ইতোমধ্যেই হ্যাক করে ফেলা হয়েছে pakistan.gov.pk, president.gov.pk, কিংবা  cabinet.gov.pk.-এর মত সব গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। পরে এই সাইবার হামলার দায় স্বীকার করেছে Mallu Cyber Soldiers নামে একদল ভারতীয় হ্যাকার। কেরালা সরকারের অফিশিয়াল পোর্টাল হ্যাক করার বদলা নিতেই এমন কাজ তারা করেছে বলে জানিয়েছে।

বিশ্ববিখ্যাত হ্যাকার গ্রুপ Anonymous যেভাবে আইএসের ওয়েবসাইটে হামলা চালিয়েছিল, সেইভাবেই হামলা চালাচ্ছে Mallu Cyber Soldiers. এই দলে রয়েছেন দেশের একাধিক সাইবার সিকিউরিটি এক্সপার্টও।
সূত্র : কলকাতা টুয়েন্টিফোর
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ