মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চাকরি পাচ্ছে সেই ভ্যান চালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ven_pmআওয়ার ইসলাম: টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে ঘুড়ে বেড়ানো ভ্যান চালকের চাকরি হচ্ছে। ইতোমধ্যে প্রাথমিক কাযকর্ম সম্পন্ন করে নিয়োগের প্রক্রিয়া চলছে ইমাম শেখের। এরই মাধ্যমে ঘুরে দাড়িয়েছে ইমামের ভাগ্য। এখন থেকে তাকে আর ভ্যানের প্যাডেলে পা রাখতে হবে না।

আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মিডিয়াকে জানান, 'সকালে যশোর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর এক কর্মকর্তা এসেছিলেন। আমি ভ্যান চালককে ডেকে সেই কর্মকর্তার হাতে তুলে দিয়েছি। '

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার গোপালগঞ্জে সপ্তাহব্যাপী একাদশ জাতীয় রোভারমুট উদ্বোধন করে দুপুরে টুঙ্গিপাড়ায় যান শেখ হাসিনা। এরপর বোন শেখ রেহানার ছেলের পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার সকালে পৈতৃকবাড়ি থেকে বের হয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের ১নং গেটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে কিছু দূরে নতুন বাড়িতে যেতে তিনি ভ্যানে চড়ে বসেন। তার পরিবারের ঘনিষ্ঠ একজন জানান, নিরাপত্তা কর্মীরা প্রধানমন্ত্রীকে গাড়িতে যেতে অনুরোধ করলেও তিনি ভ্যানে চড়ে বসেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ