মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইজতেমার মাঠে টিনের চাল ভেঙে আহত ৫০ মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ijtema3আওয়ার ইসলাম: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের এক পাশে মজিদের টিনের চাল ভেঙে পড়ে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছেন। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিশ্ব ইজতেমা ময়দানের বাটা গেটের পশ্চিম পাশে ইজতেমার বিভিন্ন মালামাল রাখার স্থান ভান্ডার মসজিদে নামাজের পর শতাধিক মুসল্লি দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় হঠাৎ মসজিদের বারান্দার টিনের চালা মুসল্লিদের ওপর ধসে পড়ে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত মুসল্লিদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।

টঙ্গী সরকারি হাসপাতাল সূত্র জানায়, বিকাল ৪টা পর্যন্ত ৫০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে এবং ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল হাসপাতালে ছুটে যান। তিনি মুসল্লিদের চিকিৎসার খোঁজ খবর নেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ