মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

২১ জেলায় পণ্যবাহী যানবাহন ধর্মঘট শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trak_dharmaghatপুলিশের হয়রানি, ফেরিঘাটে বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদসহ ১২ দফা দাবি আদায়ের জন্য দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় আজ সোমবার থেকে পণ্যবাহী যানবাহন ধর্মঘট শুরু হয়েছে। ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চল (২১ জেলা) পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’ অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডেকেছে।

বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) গত বছরের ২৮ ডিসেম্বর এক  আদেশে  ট্রাক ও কাভার্ডভ্যানের সাইড অ্যাঙ্গেল, বাম্পার ও হুক অপসারণ করার নির্দেশ দেওয়ার পর থেকে এ আন্দোলনের সূত্রপাত হয়।

এই পরিবহন ধর্মঘটের আওতায় খুলনা বিভাগের ১০ জেলা, বরিশালের ছয় জেলা ও বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা রয়েছে।

ধর্মঘটের ফলে  আজ সকাল থেকে খুলনা নগরী  এবং ২১ জেলায় ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান, পিকআপ চলাচল বন্ধ রয়েছে। ফলে নগরীর ঘাট এলাকা থেকে সড়কপথে পণ্য পরিবহন হচ্ছে না।

এর ফলে খুলনার খালিশপুর মেঘনা, পদ্মা ও যমুনা ডিপো থেকে তেল নিয়ে কোনো ট্যাঙ্কলরি চলাচল না করায় দু-তিন দিনের মধ্যে এ এলাকায় জ্বালানি তেলের সংকট দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল (২১ জেলা) পণ্য পরিবহন মালিক সমিতির মহাসচিব আবদুর রহিম বক্স দুদু জানান, দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ