মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

২৬ জানুয়ারি মুসলিমবাগ মাদরাসার বার্ষিক মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muslimbagআওয়ার ইসলাম: পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘শামসুল উলুম মুসলিমবাগ মাদরাসা ও এতিমখানা, কামরাঙ্গীরচর’ এর বার্ষিক মাহফিল আগামী ২৬ জানুয়ারি বৃহস্পতিবার, বিকাল তিনটা থেকে, পূর্ব কামরাঙ্গীরচরস্থ ঠোঁটার মাঠে অনুষ্ঠিত হবে৷

সর্বজন শ্রদ্ধেয় প্রখ্যাত উলামা-মাশায়েখ উক্ত মাহফিলে গুরুত্বপূর্ণ দ্বীনী বয়ান রাখবেন এবং দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও দেশী-প্রবাসী সকলের জন্য বিশেষ মোনাজাত করা হবে৷

মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন, জামিয়া নূরিয়া কামরাঙ্গির চরের মুহতামিম মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন  ঢাকার ইসলামবাগ মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

মহতি মাহফিলে সকলের উপস্থিতি ও কামিয়াবীর জন্য দোআ কামনা করছেন মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রশিদ চৌধুরী ও মাহফিল পরিচালক মাওলানা রেজাউল কারীম৷ -বিজ্ঞপ্তি

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ