বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

১১ টায় আখেরি মুনাজাতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2017-01-18-19-ijtema-18-01-17আওয়ার ইসলাম: ৫২ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ ১১ টায় আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে। এবারের ইজতেমার দুই পর্বে অংশ নিয়েছেন ৩২ জেলার মুসল্লি।

বিশ্ব মুসলিম জাহানের সুখ, শান্তি ও ভ্রাতিত্ববোধ কামনা করে মুনাজাত পরিচালনা করবে দিল্লি মারকাজের আমির মাওলানা মুহাম্মদ সা’দ। এর আগে হেদায়েতি বায়ানও করবেন তিনি।

দ্বিতীয় পর্বের আখেরী মুনাজাতে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বিরোধী দলীয় নেতৃবৃন্দ,সংসদ সদস্য, দেশী বিদেশী ধর্মপ্রাণ মুসলিল্লসহ বিশ্বের প্রায় ৩৫ থেকে ৪০ লাখ মানুষ শরীক হবেন বলে আশা করা হচ্ছে

দ্বিতীয় পর্বের ইজতেমায় ইতিমধ্যে ২ জন মুসল্লি মারা গেছেন বলে জানা গেছে। শ্বাসকষ্টজনিত কারণে শুক্রবার রাতে জয়নাল অবেদীন (৬৯) নামে এক মুসল্লির মৃত্যু হয়। তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচড় থানার ডোমারকান্দা গ্রামের বাসিন্দা। মৃত্যুবরণকারী অপর মুসল্লি হলেন মালয়েশিয়ান প্রবাসী শফিকুল ইসলাম (৩৫)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

আজ দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের ধর্মীয় আলোচনা বাদ ফজর দিল্লির মাওলানা জামশেদের বয়ানের মধ্যদিয়ে শুরু হয়। সকাল ১০ টায় আলেম-ওলামাদের উদ্দেশে খাস বয়ান রাখেন মাওলানা সা’দ কান্ধলভী।

বাদ যোহর বয়ান করেন বিশ্ব তাবলিগ জামাতের সাবেক আমির মাওলানা যোবায়ের হাসানের পুত্র মাওলানা মুরসালিন। বাদ আছর বয়ান করেন মাওলানা সা’দ এর পুত্র মাওলানা ইউসুফ ও বাদ মাগরিব বয়ান করেন দিল্লি মারকাজের আমির মাওলানা সা’দ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ