মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


তেহরানে অগ্নিকাণ্ডে বহুতল ভবন ধ্বস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

_93660156_mediaitem93660154আওয়ার ইসলাম : ইরানের রাজধানী তেহরানে একটি বহুতল ভবন অগ্নিকাণ্ডের কারণে ধ্বসে গেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮ টার দিকে ভবনটিতে আগুন লাগে। প্লাসতো ট্রেড সেন্টার নামের এ ভবনটি রাজধানী ইরানের অনেক পুরোনো দালান এবং এটি মূলত বাণিজ্যিক ভবন।

১৭ তলা ভবনটির আগুন নেভাতে ২০০ ফায়ার সার্ভিস কর্মী কয়েক ঘণ্টা ধরে চেষ্টা করে যাচ্ছে। ভবনটি ১৯৬২ সালে তৈরী। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বহু পূর্ব থেকে মানুষকে সতর্ক করে আসছে।

অগ্নিকাণ্ডে ৩৮ জন দমকল কর্মীসহ ২০০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা এখনো জানা যায় নি।

সূত্র : বিবিসি

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ