বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

ভুল হামলায় প্রাণ হারালো পঞ্চাশ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

_93641718__93637275_037323485-1আওয়ার ইসলাম : নাইজেরিয়া ও ক্যামেরুনের সীমান্তবর্তী অঞ্চলে ভুল বিমান হামলায় প্রাণ গেলো ৫০ জনের। সেখানে নাইজেরিয়ার সেনাবাহিনীর সাথে লড়াই চলছে ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের। বোকো হারামের হামলার ভয়ে পালিয়ে দেশটির বোর্নো প্রদেশের উত্তরপূর্বের শহর র‍্যন-এ ঐ শিবিরে আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ। অন্যদিকে সরকারের কাছে তথ্য ছিলো ঐ এলাকায় জঙ্গিরা জড়ো হচ্ছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান বাহিনীকে আক্রমণের নির্দেশ দেয়া হয়েছিলো।

সেনাবাহিনীর মুখপাত্র লাকি ইরাবো বলেছেন বোর্নো'র কোনো এক জায়গায় বোকো হারাম জঙ্গিরা জড়ো হচ্ছে বলে সকালে তার কাছে তথ্য আসে। দেশটির সেনাবাহিনী বলছে, ভুল বশত হামলায় বেসামরিক জনগণের এতটা ক্ষতি এর আগে কখনো হয়নি। তিনি বিমান বাহিনীকে সমস্যা সমাধানের নির্দেশ দেন। তারা বিমান আক্রমণ চালায় কিন্তু দুর্ভাগ্যবশত ভুল যায়গায় বিমান হামলা চালানো হয়। হতাহতের এই ঘটনায় শোক প্রকাশ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।

সূত্র : বিবিসি

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ