মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার একাধিক বিদ্যালয়ে হিন্দু শিক্ষক পড়াচ্ছেন ইসলাম ধর্ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

brokhonbaria-map_56993আওয়ার ইসলাম : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিন্দু শিক্ষক ইসলাম ধর্মের পাঠদান করছে বলে জানা গেছে।উপজেলার সদর ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডালপা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাশ্ববর্তী পাহাড়পুর ইউনিয়নের সহদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিন্দু শিক্ষক ইসলাম ধর্ম পাঠদান করাচ্ছে।

এবিনিউজ সূত্রে জানা যায়, সহদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট থাকার দরুন এমন অবস্থায় উপনীত হয়েছে। সহদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান অবস্থায় ২২০ জন শিক্ষার্থীর জন্য  ৩ জন শিক্ষক রয়েছে। তিনজন শিক্ষকই হিন্দু ধর্মের অনুসারী। মুসলমান শিক্ষক না থাকায় ইসলাম ধর্মের ক্লাস শ্রেণি কক্ষে সঠিক ভাবে পাঠদান ব্যাহত হচ্ছে । বিদ্যালয়ের দায়িত্বরত প্রধান শিক্ষক বলেন, আজ থেকে প্রায় ৪/৫ মাস পূর্বে বিদ্যালয়ের এসএমসির সভাপিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট মুসলমান শিক্ষকের বিষয়ে একটি লিখিত আবেদনও করেছে। তবে এখনো পযর্ন্ত শিক্ষকের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

বিজয়নগর সদরের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই অবস্থা। এই বিদ্যালয়ে মোট ৪ জন শিক্ষক রয়েছে। তবে এখানেও সবাই হিন্দু শিক্ষক। এই বিদ্যালয়েও ইসলাম ধর্ম বই পাঠদান দিচ্ছে হিন্দু শিক্ষকরা। এই বিদ্যালয়ের মোট শির্ক্ষাথী সংখ্যা  রয়েছে ২৭৫জন।

মির্জাপুর গ্রামের মোঃ জহিরুল ইসলাম জানান,হিন্দু শিক্ষক দিয়ে ইসলাম ধর্ম বই পাঠদান দেওয়ায় ইসলাম ধর্মের সঠিক শিক্ষা থেকে মুসলমান শিক্ষার্থীরা বঞ্চিত রয়েছে। সনাতর ধর্মের শিক্ষকরা কি? শ্রেণি কক্ষে ইসলাম ধর্মের সঠিক আলোকপাত করতে পারেন আপনারাই বলেন?

অপর দিকে ডালপা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই অবস্থা। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসারের  সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষটি সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা কয়েকটি স্কুলে হিন্দু শিক্ষক দিয়ে পাঠদান চলছে। তবে মুসলিম শিক্ষক দেওয়ার  বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ