মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রতিবন্ধীদের কম্বল ও নগত অর্থ দিল আলোর পথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উমায়ের আহমাদ
নরসিংদী প্রতিনিধি

narshindi4নরসিংদী থেকে প্রকাশিত বহুল প্রচারিত পত্রিকা আলোর পথ’র ব্যবস্থাপনায় সমাজের অসহায় বঞ্চিত প্রতিবন্ধীদের শীতের কম্বল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক এম. বিলাল হুসাইন-এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নরসিংদী জেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামগণ।

প্রধান মেহমানের আলোচনায় হাফেজ মাও: আহমদ আলী সাহেব বলেন, যুগযুগ ধরে আলেমরা এ ধরনের কাজ করে যাচ্ছে এবং তাদের মাধ্যমেই সমাজে ভাল কাজগুলোর প্রসার ঘটছে৷ আলোর পথ পত্রিকার পক্ষ থেকে এধরনের সামাজিক কাজ যেহেতু শুরু করছে আমরা নরসিংদীবাসী ও আলেম সমাজ তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ ।

বক্তারা বলেন, আমরাতো জানি পত্রিকার কাজ শুধু লেখে যাওয়া, কিন্তু আজ দেখতে পেলাম প্রতিবন্ধীদের সেবাও তারা করেন।

অনুষ্ঠান থেকে মাসিক আলোর পথ’র ব্যবস্থাপনায় আলো ইসলামিক রিসার্চ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হলো বর্তমান সময়ে ইসলামিক ভিবিন্ন বিষয় নিয়ে সমাজে যে ধরনের ফেতনা হচ্ছে তা থেকে সাধারণ মানুষকে আলেমদের দ্বারা সভা সেমিনার ও ভিডিও এর মাধ্যমে দিকনির্দেশনা দেওয়া এবং পাঠাগার প্রতিষ্ঠা করা ৷

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ