বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

এরদোয়ানের ক্ষমতায়নে পার্লামেন্টের অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

erdogan-1আওয়ার ইসলাম : তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের ক্ষমতা বাড়ানো সংক্রান্ত নতুন সংবিধানের প্রাথমিক অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। চলতি সপ্তাহের শেষদিকে দেশটিতে এ ব্যাপারে দ্বিতীয় দফার ভোট হবে এবং অনুমোদিত হওয়ার পর গণভোট অনুষ্ঠিত হবে।

গত ৯ জানুয়ারি থেকে পার্লামেন্টে নতুন সংবিধান সম্পর্কে আলোচনা শুরু হয়।আলোচনার চলাকালীন পার্লামেন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সপ্তাহব্যাপী আলোচনার পর রবিবার রাতে তা অনুমোদন লাভ করে।
সমালোচকদের দাবী এরদোয়ানের ক্ষমতা আরো মজবুত করতেই এমন পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে প্রেসিডেন্ট বলছেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের পরিবর্তনের সাথে মিল রেখেই এই পরিবর্তন করা হবে।
নতুন এ সংবিধানের আওতায় মন্ত্রীদের নিয়োগ ও বরখাস্ত করার করার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে রাখা হবে।

এ ছাড়া এ সংবিধানের আওতায় প্রধানমন্ত্রীর পদ রহিত করা হবে। এ পদের পরিবর্তে সেখানে কমপক্ষে একজন ভাইস প্রেসিডেন্ট থাকবেন।
এ বিলের চূড়ান্ত অধ্যায় রবিবার রাতে পাস হয়। ক্ষমতাসীন একে পার্টি (একেপি) ৩৩০ ভোট লাভ করে। যা প্রয়োজনীয় তিন-পঞ্চমাংশ ভোটের বেশি।
সূত্র : এএফপি
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ