বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

মানুষ আমাদের টিটকারি মারে : গয়েশ্বর রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gayessorআওয়ার ইসলাম : বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দেশের জনগণ নানা যন্ত্রণায় ছটফট করছে। তবুও আমাদের দেখলে তারা টিটকারি মারে। তারা মনে করে, আমাদের যা করা উচিত তা আমরা করছি না বা করতে পারছি না। দেশের জনগণ চায়, আমরা কিছু একটা করি। ’
গতকাল শনিবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তি দাবিতে আয়োজিত সুধীসমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘জনগণের ইচ্ছা ও সমর্থন থাকলেও আমাদের নেতাদের সরকার পতনের আন্দোলনে রাজপথে নামার সাহস নেই। জনগণের প্রয়োজনে যদি আমরা এই সরকারকে বিতাড়িত করতে চাই, সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমরা কী করছি বা করতে পারব, এই ভেবে জনগণ মাঝে মাঝ হতাশ হয়ে পড়ে। ’

‘জননেতা আসলাম চৌধুরী মুক্তি পরিষদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে। পরিষদের সভাপতি জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ