মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ময়দান ভরপুর লাখো মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madaripur_ijtemaনাসির আহমেদ: আর মাত্র কয়েক ঘণ্টা পরেই আমবয়ানের মধ্য দিয়ে গাজীপুর জেলার টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হতে যাচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত তাবলিগ জামাতের ইজতেমার প্রথম পর্ব।

শুক্রবার বাদ ফজর আমবয়ানের মাধ্যমে তাবলিগের বুজুর্গ মুরুব্বিরা এর সূচনা করবেন। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কনকনে শীত ও কুয়াশা উপেক্ষা করে দলে দলে মুসল্লি ইজতেমাস্থলে আসছে। তারা কাঁধে-পিঠে প্রয়োজনীয় মালামাল নিয়ে নিজ জেলার খিত্তায়-খিত্তায় অবস্থান নিচ্ছে।

টঙ্গীর ইজতেমাস্থল এখন মুসল্লিদের আগমনে মুখরিত। আজ বৃহস্পতিবারই বিশ্ব ইজতেমার বিশাল ময়দানে লাখো মুসল্লি জমায়েত হওয়ায় বাদ মাগরিব থেকে হেদায়েতি বয়ান শুরু হয়েছে।

এদিকে বিশ্ব ইজতেমায় আগতদের নিরাপত্তা দিতে ময়দান ঘিরে আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ স্তরের  নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মুসল্লিদের চলাফেরা ও গতিবিধি পর্যবেক্ষণ করতে ওয়াচ টাওয়ারসহ স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। বিশ্ব ইজতেমা উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাণী দিয়েছেন।

প্রথমবারের মতো গত বছর হতে শুরু হয় দেশের ৬৪ জেলাকে চার ভাগ করে বিশ্ব ইজতেমার আয়োজন। ওই বছর মোট ৩২টি জেলা নিয়ে দুই পর্বে অনুষ্ঠিত হয় ইজতেমা। এ বছর দুই পর্বে বাকি ৩২ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন।

প্রথম পর্বে অংশ নেবে ঢাকার একাংশসহ ১৭টি জেলার তাবলিগ অনুসারীরা। অবশিষ্ট ১৫ জেলার তাবলিগ অনুসারীরা আগামী ২০ জানুয়ারি হতে দ্বিতীয় পর্বে অংশ নেবে। তবে বিদেশি মুসল্লিরা প্রতি বছর বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবে। স্থান সংকুলান ও নিরাপত্তার কথা ভেবে এ পরিবর্তন আনা হয়। বিশ্ব ইজতেমার শীর্ষ পর্যায়ের মুরুব্বিরা ইজতেমার এ তারিখ নির্ধারণ করেন।

আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। এরপর চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে অংশ নেবে বাকি ১৫ জেলার তাবলিগ অনুসারীরা। ২২ জানুয়ারি দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে দুই পর্বের বিশ্ব ইজতেমা।

এ দিকে বিশ্ব ইজতেমার সর্বশেষ সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ওপর পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পক্ষ থেকে আজ দুপুরে ও বিকেলে আলাদাভাবে ব্রিফিং করা হয়েছে। এতে পুলিশের অতিরিক্ত আইজি মইনুর রহমান চৌধুরী, র‌্যাবের ডিজি বেনজির আহমà