মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা ৬৫০০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohingya20আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন প্রদেশে নির্যাতনের শিকার কমপক্ষে ৬৫ হাজার রোহিঙ্গা মুসলিম পালিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। এর মধ্যে এক-তৃতীয়াংশ এসেছেন গত এক সপ্তাহে।  সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরুর পর থেকে নির্যাতিত রোহিঙ্গারা জীবন বাঁচানোর আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশকে।

সাপ্তাহিক রিপোর্টে জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স অফিস থেকে এ কথা বলা হয়েছে। এ খবর দিয়েছে লন্ডনের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান।

এতে বলা হয়, ৫ই জানুয়ারি পর্যন্ত বাংলাদেেশর বিভিন্ন সরকারি শিবিরে, অস্থায়ী আবাস ও কক্সবাজারের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন প্রায় ৬৫ হাজার রোহিঙ্গা।  তাদের ওপর সেনাবাহিনীর অভিযানের ফলে পালিয়ে আসা মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। জাতিসংঘের রিপোর্টে সেটাই ফুটে উঠেছে। মানবাধিকার গ্রুপগুলো বলছে, এক্ষেত্রে সেনাবাহিনী যে ভয়াবহ নির্যাতনের পথ বেছে নিয়েছে তাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করা যেতে পারে।

মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত ইয়াংগি লি সোমবার মিয়ানমারের কাচিন সীমান্ত এলাকায় সফর শুরু করেছেন। সেখানে তিনি ১২ দিন সফর করে সহিংসতার তদন্ত করবেন। তবে তাকে সেইসব এলাকায় যেতে দেয়া হবে যার নিয়ন্ত্রণ রয়েছে সেনাবাহিনীর হাতে। প্রায় তিন মাস আগে সীমান্ত প্রহরীদের চৌকিতে হামলায় ৯ জন প্রহরী নিহত হওয়ার ফলে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে। এর ফলে রাখাইন থেকে পালিয়ে তারা বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে।

যারা পালিয়ে বাংলাদেশে ঢুকতে পেরেছেন তারা নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিয়েছেন। বলেছেন রোহিঙ্গা নারী, যুবতীদের গণহারে ধর্ষণ করা হচ্ছে। হত্যা করা হচ্ছে। বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে। এতে অং সান সুচির ‘তরুণ’ সরকারের ওপর ছায়াপাত হয়েছে। বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া এ নির্যাতনের তীব্র নিন্দা জানায়। তারা আঞ্চলিক একটি ফুটবল টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।

প্রধানমন্ত্রী নাজিব রাজাক রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে র‌্যালি করেন। তবে মিয়ানমার সরকার নির্যাতনের অভিযোগ বানোয়াট বলে দাবি করছে। তারা অভিযোগ তদন্তের জন্য গঠন করে বিশেষ কম