মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ইসলামী আন্দোলনের ৭ দফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Image may contain: 12 people, people standing

আওয়ার ইসলাম: ইসি গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে দলটি ৭ দফা প্রস্তাবনা পেশ করেছে।

সোমবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে দলটির প্রতিনিধি হিসেবে অংশ নেন প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের, মুহাম্মদ আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম।

ইসলামী আন্দোলনের দেয়া ৭ দফা প্রস্তাবনার মধ্যে রয়েছে

১. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিবন্ধিত সকল দলের সঙ্গে পরামর্শ করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন এবং পেশী শক্তি, কালো টাকা, দলীয় প্রভাবমুক্ত ও স্বচ্ছ নির্বাচন পদ্ধতির নিমিত্তে একটি আইনি কাঠামো প্রণয়ন করা।

২. পরীক্ষিত প্রশাসনিক দক্ষতা, সততা, ন্যায়পরায়নতা ও নীতির প্রশ্নে আপোষহীন, নিরপেক্ষতাসহ জবাবদিহীতায় যারা মহান আল্লাহ তায়ালা, দেশের জনগণ ও নিজের বিবেকের কাছে দায়বদ্ধ এমন আইনানুগ জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের মধ্য হতে মহামান্য রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ দিবেন। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে যাতে উপরোক্ত গুণাবলী বজায় থাকে সে ব্যাপারে নিবন্ধিত দল সমূহের সাথে পরামর্শ করে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবেন।

৩. রাজনৈতিক স্থিতিশীলতা, কার্যকর সংসদ ও জাতীয় সংহতি প্রতিষ্ঠার পূর্ব শর্ত হলো কালো টাকা, পেশী শক্তি ও দলীয় প্রভাবমুক্ত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এ লক্ষ্যে বিশে^র উল্লেখযোগ্য দেশসমূহের নির্বাচন পদ্ধতির ন্যায় এ দেশেও “সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক” (চ.জ) নির্বাচন পদ্ধতি প্রবর্তনের জন্য আইন প্রণয়নে