মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হেফাজতে ইসলামের উদ্যোগে শানে রিসালাত সম্মেলন চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ
চট্টগ্রাম প্রতিনিধি

ahmad_shofi3

হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত ২ দিনব্যাপী শানে রিসালাত সম্মেলন শুরু হয়েছে। আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফীর আহবানে আজ বাদ জুমা নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে আরম্ভ হয় সম্মেলন।

সম্মেলনে উদ্বোধনী বয়ান পেশ করেন আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী।

উদ্বোধনী বয়ানে তিনি বলেন, রাসুল সাঃ এর জীবনী দুই ভাগে বিভক্ত। মিলাদ ও সিরাত। মিলাদ বিশ্বাসের সাথে সম্পর্ক আর সিরাত মানার সাথে সম্পর্ক। প্রকৃত আশেকে রাসুল হতে হলে জীবনের সর্বক্ষেত্রে সীরাতে রাসুল অনুসরণ করতে হবে।

তিনি আরো বলেন, সীরাতকে পাশ কাটিয়ে মিলাদ মাহফিল করা আশেকে রাসুলের কাজ নয় বরং এটি সম্পূর্ণ বিদায়াত।

রাসুল সা. এর জীবন চরিতকে উপজীব্য করে অনুষ্ঠিত সম্মেলন চলবে আগামীকালও। এতে দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা ও হেফাজতের নেতৃবৃন্দ আলোচনা পেশ করবেন।

shane_risalat

শানে রিসালাত সম্মেলন উপলক্ষ্যে গতকাল থেকেই চট্টগ্রামসহ সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা লালদীঘি ময়দানে জড়ো হতে থাকেন। জুমার আগেই মাহফিলের স্থান কানায় কানায় ভরে যায়। সম্মেলন উপলক্ষ্যে সবার ভেতরই অন্যরকম প্রাণচাঞ্চল্য দেখা গেছে।

সম্মেলনের মঞ্চে উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলামের সম্মানিত আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী, হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ, মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী, পটিয়া মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা আহমদুল্লাহ, হেফাজতের চট্টগ্রাম জেলা সভাপতি হাফেজ তাজুল ইসলাম ও মাওলানা ইয়াকুব উসমানীসহ অসংখ্য আলেম ওলামা।

জানায় যায়, বাদ জুমা হাফেজ রাশেদের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।  সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে বক্তব্য রাখেন আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ