বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এবার ব্রাজিলে বর্ষবরণের অনুষ্ঠানে গুলি; নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_19039" align="alignleft" width="500"]Policemen investigate the site of a car bomb attack on the convoy of Egyptian public prosecutor Hisham Barakat near his house at Heliopolis district in Cairo, Egypt, June 29, 2015.  REUTERS/Mohamed Abd El Ghany ফাইল ছবি[/caption]

আওয়ার ইসলাম: ব্রাজিলের সাও পাওলো প্রদেশের ক্যাম্পিনাস এলাকায় নতুন বছরের পার্টিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে কমপক্ষে ১১ জন। এ সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্যাম্পিনাস শহরের এই পার্টিতে উড়ছিল শ্যাম্পেনের বোতল। আনন্দের লহরের মাঝেই মৃত্যুর বিভীষিকা। আচমকা গুলির বৃষ্টি। এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালিয়ে অন্তত ১১ জনকে খুন করেছে। গুলিতে জখম হয়েছেন অন্তত ১৫ জন। তাদের অবস্থা গুরুতর। নির্বিচারে মানুষ মেরে নিজেও মরেছে ওই বন্দুকধারী। খবর রয়টার্স।

ঘটনার পর সাও পাওলো শহরের পুলিশ তদন্তে নেমেছে। হামলাকারীর পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত অন্যান্যদেরও পরিচয় খোঁজা হচ্ছে। এলাকাবাসী জানিয়েছেন, নতুন বছর শুরুর আনন্দে প্রচুর আতশবাজি ফাটছিল। হামলাকারী সেই সুযোগে এলোপাথাড়ি গুলি চালায়। প্রথমে কিছুই বুঝতে পারা যায়নি।

খবর পেয়ে পুলিশ এলাকা ঘিরে নেয়। ব্রাজিলে সদ্য গ্রিসের রাষ্ট্রদূত খুনের ঘটনার পরেই ঘটল এই মর্মান্তিক হামলা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ