মাওলানা মাহমুদুল হাসান সিরাজী
মেয়র আইভি! আপনি একজন জনপ্রতিনিধি। আপনি একজন সমাজ প্রতিনিধি। জালিয়াতি নয় বরং ফেয়ার নির্বাচনের মাধ্যমেই নির্বাচিত হয়েছেন আপনি।আপনার এলাকায় আপনার জনপ্রিয়তা রয়েছে। আপনাকে মানুষ মন্দের ভাল হিসাবে বেছে নিয়েছে। আপনাকে একজন পরিশ্রমী মানুষ হিসেবে গ্রহণ করেছে।
নির্বাচনের সময় আপনি নারী না পুরুষ এটা কেউ দেখেনি। একজন নারী হিসেবে আপনি নির্বাচিত হননি। আপনাকে যারা ভোট দিয়েছে তাদের ৬০ ভাগই পুরুষ। নারী পুরুষের লড়াই হলে আপনি টিকে থাকতে পারতেন কি না একটু চিন্তা করে দেখুন। নারী নারী করতে করতে আপনারা যেভাবে মুখে ফেনা তুলে ফেলেন, পুরুষরা আপনাদের মত এভাবে পুরুষ পুরুষ করলে সামাজিক ভারসাম্যতা ঠিক থাকতো কি না একটু ভেবে দেখুন। আপনি নাররায়ণগঞ্জবাসী সবার মেয়র। নারী পুরুষ কারোর নয়।
সুতরাং বিজয়ের পরে আপনার বিজয়কে একক নারীর বিজয় বলে সমাজে সংকীর্ণতা সৃষ্টি করার অর্থ হয় না। নারী পুরুষ উভয়ের সমন্ময়েই একটি পরিবার। আর কতগুলো পরিবারকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি সমাজ। পরিবার ও সমাজে নারী- পুরুষ কারোর চেয়ে কারো ভূমিকা কম নয়।
কিন্তু আপনার মত একজন জনপ্রিয় জনপ্রতিনিধি, যিনি আবার সরাসরি জনগণের সমর্থনে ও ভোটে নির্বাচিত আপনি কিভাবে কওমি মাদরাসা আর মহিলা মাদরাসা নিয়ে সঠিক তথ্যহীন কথা-বার্তা বলেন এটা বুঝে আসছে না। এমন বক্তব্য নির্বাচনের আগে দেওয়ার সাহস করেননি কেন? সমাজ ও সংস্কৃতি বিধ্বংশী এক শ্রেণির সংকীর্ণমনা মিডিয়াকর্মী কেন নির্বাচনের আগে আপনাকে টকশোতে ডাকার সাহস করেনি? আপনি দেখতেন, নারায়নগনঞ্জবাসী কওমি মাদরাসা সম্পর্কে জানে কি না? আপনি বুঝতে পারতেন মহিলা মাদরাসাগুলোতে দীন শিক্ষার নামে কি হচ্ছে আপনার এলাকাবাসীর অবগত আছে কি না?
কওমি ও মহিলা মাদরাসায় নজরদারি বাড়াতে বললেন আইভি
টকশোতে আপনি মন্তব্য করলেন এরা বিদেশি কোন একটি এজেন্সীর হয়ে কিছু করছে কি না এটা দেখতে হবে। হ্যাঁ, আপনি জেনে নিন, ভারত উপমহাদেশের সকল দীনি মাদরাসা বিদেশের বিষেশ একটা জায়গার বিশেষ কিছু এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। আর ঐ বিশেষ জায়গার বিশেষ এজেন্ডার সনদ বাস্তবায়ন করার জন্য আপনার নেত্রী কিন্তু সব সময়ই চেষ্টা করে যাচ্ছে।
আর বিদে