মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাদারীপুরে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি, প্রকাশ্যে কুপিয়ে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

download-2আওয়ার ইসলাম: প্রকাশ্যে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ইচাগুড়া গ্রামে  এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ১০টায় পূর্ব এনায়েত নগর এলাকার ইচাগুড়া চৌরাস্তায় এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।

নিহত জুয়েল মৃধা (৪০) পূর্ব এনায়েতনগর এলাকার মোহরোদ্দিরচর গ্রামের নান্না মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব এনায়েত নগর এলাকার ইচাগুড়া চৌরাস্তা বাজারে চা খাচ্ছিলেন। এসময় রশিদ খানের ছেলেরা দলবল নিয়ে বাজারে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। জুয়েল মৃধা দৌড়ে পালাতে গেলে কুট্টি হাওলাদারের পুকুর পাড়ে পড়ে যায়। এসময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে গুরুতর আহত করে। পাশাপাশি মৃত্যু নিশ্চিত করতে শরীর থেকে পা বিচ্ছিন্ন করে ফেলে। পরে বোমা ফাটিয়ে পালিয়ে যায়।

এদিকে ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৫জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে।

স্থানীয়রা বলেন, আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে প্রায় একযুগ ধরে দ্বন্দ্ব চলে আসছিলো।

কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে জুয়েলের সাথে রশিদ খান গ্রুপের বিরোধ ছিলো। এঘটনার জের ধরেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। নিহতে ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ