শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা

জেএসসি-জেডিসি'র ফল প্রকাশ, পাশের হার ৯২.৩৩%

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jsc_jdc_dakhil_porikkhaআওয়ার ইসলাম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়ার দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, জেএসসি ও জেডিসিতে এবার পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ শিক্ষার্থী।

দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমকি ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বিস্তারিত ফলাফল ঘোষণা করবেন।

এবার জেএসসিতে ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ শিক্ষার্থী অংশ নেয়। আর জেডিসিতে ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ পরীক্ষার্থী ছিল।

গত ১ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত জেএসসি ও জেডিসির পরীক্ষা নেয়া হয়।

যেভাবে পাওয়া যাবে জেএসডি-জেডিসির ফল

এবছর অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি-জেডিসি এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইলে এসএসএম, শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।

মোবাইলে এসএমএসের মাধ্যমে জেএসসি ফল পেতে JSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। যেমন- JSC Dha 223657 2016 এবং Send করুন 16222 নম্বরে।

একই ভাবে জেডিসির ফলে পেতে JDC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

এছাড়া, ইন্টারনেটে জেএসসি-জেডিসি’র ফলাফল পাওয়া যাবে http://www.educationboardresults.gov.bd ঠিকানায়। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের http://www.moedu.gov.bd ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।

অন্যদিকে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল পেতে- DPE <স্পেস> প্রার্থীর নিজ উপজেলা/থানার কোড নম্বর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

একই ভাবে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল পেতে- EBT <স্পেস> প্রার্থীর নিজ উপজেলা/থানার কোড নম্বর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

এছাড়া www.dpe.gov.bd অথবা http://dperesult.teletalk.com.bd ব্রাউজ করে ইন্টারনেটে পাওয়া যাবে ফল। উপজেলা/থানার কোড নম্বর জানতে www.teletalk.com.bd ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ