মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাদারীপুরে সন্ত্রাস, মাদক, জুয়া ও অশ্লীলতাবিরোধী গণসমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madaripur4মাদারীপুর: মাদারীপুরের শ্রীনদীতে ইশিবপুর-শিরখাড়া ইউনিয়নের যুবসমাজের ব্যানারে- জঙ্গিবাদ, মাদক, জুয়া ও অশ্লীলতা বিরোধী গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ২ টায় স্থানীয় বাজারের টলঘরে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এই গণসমাবেশে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। যা বাজারের টলঘরসহ বাজারের সকল রাস্তাঘাট কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

মাদারীপুরের শাহ মাদার দরগার পীর মাওলানা শরীফ মুজিবুল হকের সভাপতিত্বে ও প্রধান অতিথী মাদারীপুর সদরের উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানের উপস্থিতিতে সমাবেশে বক্তব্য রাখেন চন্ডিবর্দীর পীর মাওলানা আলী আহমাদ চৌধুরী, মাওলানা রুহুল আমীন, মুফতী লিয়াকত হোসাইন, মাওলানা আশরাফুজ্জামান,মাওলানা মাহমুদুল হাসান ফখরুল, মাওলানা মুহাম্মাদ উল্লাহ ফাহমি, মাওলানা অবু সালেহ সালেহ নূর, মুফতী বাইজিদ হোসাইন, মাওলানা নাজীর আহমাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা জঙ্গিবাদ, মাদক, জুয়া ও অশ্লীলতা দূরকরণে ধর্মীয় মূল্যবোধ, অনুশাসনের পাশাপাশি দেশের প্রচলিত আইনের কঠোর প্রয়োগের ক্ষেত্রে উপজেলা চেয়ারম্যানসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ