মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

প্রধানমন্ত্রীর বিমান দুর্ঘটনায় মেনন জড়িত: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kader-siddiqueআওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় বিমানমন্ত্রী রাশেদ খান মেনন জড়িত বলে মন্তব্য করছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

শনিবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষক শ্রমিক জনতা লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও টাঙ্গাইল জেলা সম্মেলন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বহনকারী বিমান ত্রুটির ঘটনায় বিমানমন্ত্রী রাশেদ খান মেনন জড়িত। তাই দায়ভার স্বীকার করে নিয়ে মন্ত্রীর পদত্যাগ করা উচিৎ। আর তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে আপনাকে যেখানেই পাব অথবা গাড়ি থেকে টেনে নামিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হবে।’

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন স্থগিত করে ফের নির্বাচন দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, আওয়ামী লীগ নেতা ও ৭১’র কাদেরিয়া বাহিনীর বেসামরিক কর্মকর্তা আবু মোহাম্মদ এনায়েত করিম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেত্রী নাসরিন সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম।

আরআর