সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

টয়লেট খুঁজে দেবে গুগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

toilet_public_indiaআওয়ার ইসলাম: এখন থেকে পাবলিক টয়লেট খুঁজে দেবে গুগল। ভারতের রাজধানী নয়াদিল্লির আশ-পাশের এলাকায় পাবলিক টয়লেট খুঁজতে সহায়তা করতে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল একটি নতুন ফিচার চালু করেছে। বৃহস্পতিবার গুগলের এই নতুন ফিচার চালু করা হয়েছে।

গুগলের ভারতীয় মুখপাত্র গৌরব ভাস্কর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, খোলা আকাশের নিচে মলমূত্র ত্যাগ ঠেকাতে দেশব্যাপি সরকারি প্রচারাভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

দিল্লিতে পাবলিক টয়লেট খুঁজে পেতে গুগল ম্যাপে ‘পাবলিক টয়লেট’ লিখে সার্চ করলেই ৫ হাজার ১৬২টি টয়লেটের সন্ধান দিবে গুগল। রাজধানী দিল্লি ছাড়াও মধ্যপ্রদেশের কেন্দ্রেও এ সেবা পাওয়া যাবে।

গুগলের ম্যাপে ‘স্বচ্ছ পাবলিক টয়লেট’ নামে রয়েছে এসব টয়লেট।’ ভাস্কর বলেন, ‘এই সেবা ভারতের আরো অনেক এলাকায় বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। কর্মকর্তারা আমাদের কাছে তথ্য সরবরাহ করলে তা সঙ্গে সঙ্গ গুগল ম্যাপে আপডেট করা হবে।’

দিল্লিতে চালু করা গুগলের এই ফিচারে ব্যবহারকারীরা টয়লেটের পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে মতামত জানাতে পারবে।

এআর