বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


স্কুলে পড়েও কুরআন হিফজ করার বিশেষ সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tanjimul_ummah

আওয়ার ইসলাম: বান্দাহর প্রতি আল্লাহ রব্বুল আলামিনের অন্যতম একটি নিয়ামত হচ্ছে ঐশীগ্রন্থ আল কুরআন। কুরআনকে বুকে ধারণ করা রীতিমতো ভাগ্যের ব্যাপার। আর এর হিফজকারী তথা হাফিজের উচ্চ মর্যাদার ব্যাপারেও কুরআন-হাদীসে অসংখ্য বর্ণনা আছে। যার মধ্যে অন্যতম হচ্ছে হাশরের মাঠে একজন জান্নাতি হাফেজ তার নিকটাত্মীয় ১০জন এমন ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে।

আমাদের দেশে শুধু মাদরাসায় হিফজ পড়ার সুযোগ থাকলেও মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে এখন কর্মজীবিরা পর্যন্ত হিফজ পড়ার সৌভাগ্য অর্জন করছেন। সে কারণেই তানযীমুল উম্মাহ চালু করেছে ‘তানযীমুল উম্মাহ প্রি-হিফয স্কুল’। যেখানে আপনার সন্তান স্কুলে পড়ার সাথে সাথে হাফেজ হওয়ার গৌরব অর্জন করতে পারবে। স্কুল শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উজ্জীবিতকরণ এবং তাদের আত্মোন্নয়নের প্রচেষ্টার মাধ্যমে সমাজ ও দেশকে সৎ, যোগ্য, দক্ষ, পরিশ্রমী, কর্তব্যনিষ্ঠ, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক উপহার দেয়ার পাশাপাশি হাফেজে কুরআন হওয়ার মতো মহান লক্ষ্যকে সামনে নিয়েই এগিয়ে যাচ্ছি আমরা।

হিফজের বৈশিষ্ট্য, অন্যান্য পাঠ্যক্রম ও সুবিধাবলী

অভিজ্ঞ হাফেজ ও কারীদের মাধ্যমে নূরানী পদ্ধতিতে শিক্ষাদান; তাজভীদভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণ; নির্ধারিত সময়ের মধ্যে হিফয সমাপন; মাসিক হুসনে সউত মাহফিল; কায়েদা, আমপারা ও নাযেরা প্রতিযোগিতার ব্যবস্থা; হিফযের পাশাপাশি স্কুল বোর্ডের কারিকুলাম অনুসরণ অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, ইসলামিয়াতসহ সমস্ত বিষয়; প্রয়োজনীয় হাদীস, দু’আ ও মাসআলাহ শেখার ব্যবস্থা এবং জ্ঞান-বিজ্ঞানের শাখা-প্রশাখায় পারদর্শিতার জন্য সমৃদ্ধ লাইব্রেরি; তথ্য-প্রযুক্তির জ্ঞান অর্জনের জন্য ইন্টারনেট ব্যবহারের সুবিধাসহ অত্যাধুনিক কম্পিউটার ল্যাব; ইংরেজি বলায় দক্ষ করার জন্য Spoken English Class; আধুনিক শিক্ষা উপকরণ ও সরঞ্জামসহ সুপরিসর Science Lab; নিয়মিত Hand Writing প্রশিক্ষণ; “পাক্ষিক শিক্ষক সাধারণ সভা” এর মাধ্যমে শিক্ষার্থীদের ধারাবাহিক Progress নিশ্চিতকরণ; শিক্ষার্থীদের সমস্যা সমাধানকল্পে শ্রেণিভিত্তিক “মাসিক শিক্ষার্থী সাধারণ সভা”; শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে “ত্রৈমাসিক অভিভাবক সমাবেশ”; সর্বোত্তম মানের শৃঙ্খলা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা; শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিষয়ভিত্তিক ট্রেনিং এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা ইত্যাদি।