শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

জয় ললিতার শোকে মৃতের সংখ্যা বাড়ছেই; ২৮০ থেকে এখন ৪৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

joi_lolitaআওয়ার ইসলাম: ঘণ্টায় ঘণ্টায় বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এ যেন কোনও ভয়াবহ দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয়ের পরবর্তী ডেথ টোল।

মৃত্যুমিছিল আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত রয়েছে। শনিবারই এআইএডিএমকে জানায় তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার প্রয়াণে শোকাহত হয়ে মৃত্যু হয়েছে ২৮০ জনের। একদিনের মাথায় সেই সংখ্যাটা বেড়ে হল ৪৭০। মৃতদের পরিবারপিছু ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে এআইএডিএমকে।

দিন চারেক আগে এই সংখ্যাটা জানানো হয়েছিল ৭৭। যেটা শনিবার হয় ২৮০। রবিবার দলের তরফে বিবৃতি দিয়ে জানানো হল এই সংখ্যাটা বেড়ে ৪৭০-এ ঠেকেছে। জয়ললিতার জীবনাবসানের শোকে মৃত ১৯০ জনের একটি তালিকা এদিন প্রকাশ করা হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবোদনা জানিয়ে পরিবার পিছু ৩ লাখ টাকা দেওয়া হবে বলেও জানানো হয়। বিবৃতিতে দাবি করা হয়েছে, ৫ ডিসেম্বর তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের পর থেকে ৬ জন আত্মহত্যার চেষ্টা করেছেন।

এর আগে দলের তরফে ঘোষণা করা হয়েছিল, জয়ললিতার মৃত্যুর খবর শুনে যারা আত্মহত্যার চেষ্টা করেছেন এবং যারা নিজেদের আঙুল কেটে দিয়েছেন, তাদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।

সূত্র: এই সময়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ