বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ঢাকায় জুনায়েদ জামশেদ স্মরণে কলরবের আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kalarab6

আওয়ার ইসলাম: ৭ ডিসেম্বর পাকিস্তানে বিমান দূর্ঘটনায় নিহত বিশ্ববিখ্যাত সংগীতশিল্পী জুনায়েদ জামশেদ স্মরণে শুক্রবার সকাল ১০টায় পল্টনের ফটো জার্নালিস্ট মিলনায়তনে কলরবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলরব পরিচালক রশিদ আহমাদ ফেরদৌসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, মাওলানা ইমতিয়াজ আলম, শাহ্‌ ইফতেখার তারিক, জাগ্রত কবি মুহিব খান, মাওলানা নেছার উদ্দীন, ফখরুল ইসলাম, সাঈদ আহমাদ, মুহাম্মদ বদরুজ্জামান, আমিনুল ইসলাম মামুন, ইয়াসিন হায়দার, আবু রায়হান, ওমর আব্দুল্লাহ এবং ইকবাল মাহমুদ প্রমুখ।

অতিথিবৃন্দ আলোচনায় বলেন, জুনায়েদ জামশেদ পপশিল্পী হিসেবে দুনিয়াজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন, কিন্তু পরবর্তিতে পরিপূর্ণভাবে ইসলামকে ধারণ করতে গিয়ে সবকিছুর বিসর্জন দিয়েছেন। এ ধরনের ইতিহাস বিরল।

বক্তারা আরো বলেন, তিনি ইসলামি সংগীত এবং দাওয়াতের মাধ্যমে বিশ্ববাসীর কাছে ইসলামের সৌন্দর্য চমৎকারভাবে উপস্থাপন করেছেন। বর্তমান প্রজন্ম এবং আমাদেরকে তার কাছ থেকে শিক্ষাগ্রহণ করতে হবে। 

অনুষ্ঠানে জুনায়েদ জামশেদের জনপ্রিয় কিছু ভিডিও ক্লিপের প্রদর্শন করা হয়। এছাড়াও সকাল ৯টায় কলরব কার্যালয়ে তার মাগফিরাত কামনায় কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ