সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

সালমান হাবীবের ৩ কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

salman_habib
মেঘ দেখে
কখনো কখনো মনে হয়
তোমার চিঠির উত্তর এসেছে
এক অদ্ভুত অনুভূতি!
তুমি ছুঁয়ে দিলে শীতল
হয়ে আসে
অকারণে কাঁদি।
শেষ চিঠিটা এমন কেন?
হিম ঘরে রাখা লাশের
মত দুটো লাইন
ভুলে যাও
আমি কত রাত
নির্ঘুম চিঠিটা পড়ে
নিকোটিনের ধোঁয়া
ফুসফুসে ভরে
বিরহে মরেছি।
তোমার অজানাই
থাকবে সব।
আমায় তুমি ক্ষমা করো;
আজও মেঘের গর্জন
শুনে দক্ষিণা জানালা
খুলে, তোমার চিঠির
পথ চেয়ে থাকি।
অথচ-
তুমি অশ্রুসিক্ত চোখে
বুকে মাথা রেখে
বলেছিলে-
এ তোমার 'শেষ চিঠি'।/
১০. ০৯. ১৬
 ২
কথা ছিল-
চিঠি আসবে;
নগরীর ডাকঘর হয়ে,
নীল প্যাডের ভাঁজে
হলুদ খামে মুড়ানো
একটা চিঠি!
এরপর,
কেটে গেল কত কাল,
কত স্মৃতি সমাধিস্থ হলো!
নগরীর মোড়ে মোড়ে
ঝুলে থাকা চিঠিঘরগুলো হলুদ
রংয়ে রঙ্গিন হলো, শুধু চিঠি এলো না!
আগেরবার-
গুটিকয়েক টাকার অভাবে যে ছেলেটি
চিঠি ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়েছিল,
আজকাল তাকে ডাকঘরেই দেখা যায়।
ডাকপিয়নের পোষাকে
নিজেকে সে বেশ
মানিয়ে নিয়েছে।
শুনেছি,
রাত্রিতেও নাকি
সেখানেই থাকে,
কেবল একটি চিঠির
প্রতীক্ষায়..
৩. 
তারপর
চলে গেলে তুমি!
কিছু হৃদচিহ্ন,
আলতো হাতের ছোঁয়া
আর অজস্র স্মৃতির
মলাট রেখে।
আমার
যা ছিল তোমাতে
সেটাও রেখে গেলে
খুব যতনে!
সেই আগের আমি;
হাসতে ভুলে যাওয়া
অকারণ রাতজাগা,
খাপছাড়া স্মৃতির মলাট খুলে
তোমার ছাপ খুঁজার
চেষ্টা করি!
সেটা-
হয়ে ওঠেনি আর!
এপারে আলো জ্বলতেই
দেখি ওপার ঘিরেছে
আঁধার!
আমি-
এক চোখে দিবা
আর এক চোখে রাত্রি
পুষেছি।
তারও অনেক পরে
কেউ একজন বললো;
চলুন,
মন বদল করি!
একথা শুনে ভাবলাম,
ভালোই হয়
যদি দাগ পড়া মনটাকে
বদলে নিতে পারি!
যেন পুরোনো
ফাঁটা নোটের বিপরীতে
চকচকে নোটের বিনিময়!
সেই খুশিতে বুক পকেটে
হাত রাখতেই দেখি;
সব রেখে যাওয়া তুমি
যাবার বেলায় কেবল
মনটাই রেখে যাওনি!
জেএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ