মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

কেমন আছেন কিউবার মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qbaআতাউর রহমান: ফিদেল ক্যাস্ট্রো। পৃথিবীব্যাপী এক আলোচিত নাম। কেউ তাকে বিপ্লবী নেতা হিসেবে ব্যাপক সম্মানের চোখে দেখে, কেউবা দেখেন একজন স্বৈরশাসক হিসেবে। গত ২৫ নভেম্বর শুক্রবার জীবনাবসান হয়েছে কিউবান সাবেক এ প্রেসিডেন্টের। তার মৃত্যুতে চীন, রাশিয়ার মতো দেশগুলো যেমনি শোকা প্রকাশ করেছে, তেমনি আমেরিকার মতো কিছু দেশ আবার তার মৃত্যুকে দেখছে একটি খারাপ অধ্যায়ের অবসান হিসেবে। আবার ক্যাস্ট্রোর নিজের দেশ কিউবার কিছু প্রবাসী নাগরিককেও দেখা গেছে তার মৃত্যুতে ‘খুশি’ হতে।

যা হোক, একজন শাসকের পক্ষে-বিপক্ষে জনমত থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ এ কমিউনিস্ট দেশটিতে কেমন আছেন মুসলমানরা? এখানে তারই একটি চিত্র তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

সিলভিয়া হিনস, যিনি গত ১০ বছর যাবত ল্যাটিন আমেরিকার দেশ কিউবার নিয়মিত যাতায়াত করছেন, তিনি সেখানকার মুসলমানদের একটা অবস্থা তুলে ধরেছেন জনপ্রিয় সংবাদ মাধ্যম আল-জাজিরায়। তার লেখনিতে কিউবার মুসলমানদের অবস্থার যে চিত্র উঠে এসেছে তা মোটামুটি এরকম-

মধ্য কিউবার বিশ্ববিদ্যালয় শহর সান্তা ক্ল্যারা। সেখানে একটি বাড়ির সামনে ঝুলছে একটি অস্থায়ী মুদ্রণ দোকানের সাইনবোর্ড। বাড়ি-সংশ্লিষ্ট এ ধরনের ক্ষুদ্র ব্যবসার সুযোগ অবশ্য আগে ছিল না। ২০০৮ সালে আত্মকর্মংস্থান বিষয়ে আইন কিছুটা শিথিল করার পর থেকে সেখানকার বাসিন্দারা এ সুযোগ পাচ্ছেন এবং এ ধরনের ব্যবসা বা কর্মসংস্থান এখন কিউবার সাধারণ চিত্র হিসেবেই দেখা যাচ্ছে।

৪৩ বছর বয়সী হাসান জানের এ প্রিন্টিংয়ের দোকানটি তারই প্রমাণ। এখানে তার এক ডলারের মতো (১ কিউবান পেসো = ০.০৪ ডলার) প্রতিদিন আয় হয়, যা দিয়ে স্ত্রীর শাবানা ও দুই সন্তানকে নিয়ে সংসার চালিয়ে নেয়া যায়।

দাঁড়ি-টুপি বিশিষ্ট হাসান ও হিজাব পরা শাবানারা হলেন কিউবার একটি ছোট্ট কিন্তু অগ্রসর গোষ্ঠীর সদস্য, যারা ইসলামে দীক্ষিত হয়েছেন।

সরকারিভাবে ধর্মনিরপেক্ষ হলেও দেশটির সংখ্যাগরিষ্ঠ অংশ ক্যাথলিক খ্রিষ্টান। এখানে মাত্র কয়েক হাজার মুসলমান রয়েছে। এদের বেশিরভাগই আবার বিদেশি ছাত্র বা শ্রমিক।

হাভানাভিত্তিক সাংস্কৃতিক সংগঠন আরব-কিউবা ইউনিয়নের সাবেক লাইব্রেরিয়ান হাজি ইশার (পূর্ব নাম জর্জ ইলিয়াস গিল ভিয়েন্ট) তথ্য মতে, কিউবায় ১ হাজারের মতো মুসলমান রয়েছে, যারা মুসলমানে ধর্মান্তরিত এবং মুসলিম ইমিগ্রান্টদের উত্তরপুরà