মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আরো এক মুসল্লির মৃত্যু জোড় ইজতেমায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iztema-razshahi

আওয়ার ইসলাম : গাজীপুর জেলার টঙ্গীর জোড় ইজতেমায় যোগ দিতে আসা আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইজতেমা ময়দানে মারা যান তিনি। তার নাম ইসমাইল হোসেন (৭০)। তিনি খুলনার লবঙ্গচড়ক থানার জিন্নাহপাড়া এলাকার বাসিন্দা।

ইসমাইল হোসেনের ছেলে আমির হোসেন জানান, বৃহস্পতিবার তিনি টঙ্গীর জোড় ইজতেমায় আসেন। শুক্রবার সকালে তার বাবা ইসমাইল হোসেনও তার সাথে ইজতেমায় যোগ দেন। আজ সকাল ৯টার দিকে তার বাবা হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

ইজতেমার আয়োজক কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন জানান, বাদ জোহর ইজতেমা ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার লাশ ময়দানের কবরস্থানে দাফন করা হয়।

এর আগে জোড় ইজতেমায় যোগ দেওয়া আমিরুল ইসলাম (৫৫) নামে এক মুসল্লি সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাবুনগর এলাকায়।

আআ