[caption id="attachment_19074" align="alignleft" width="500"]
ফাইল ছবি[/caption]
আওয়ার ইসলাম: ঐতিহাসিক চরমোনাইর বার্ষিক মাহফিলের উদ্বোধনী বয়ানে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মো: রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, দেশের মানুষ শান্তিতে নেই। দুনিয়ার মোহ আজ সবাইকে অন্ধ করে ফেলেছে। আসলে আত্মশুদ্ধি না হলে দেশের ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়া অশান্তির দাবানল বন্ধ হবে না। তাই আমাদের আত্মশুদ্ধি অর্জন করে, দুনিয়ার মোহ ত্যাগ করতে পারলে ব্যক্তিজীবন থেকে শুরু করে দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠিত হবে।
বরিশাল জেলা সদরের চরমোনাই ইউনিয়নের অন্তর্গত চরমোনাই মাদরাসা মাঠে ৩ দিনব্যাপী অগ্রহায়ণের বার্ষিক মাহফিল শনিবার (২৬ নভেম্বর) জোহরের নামাজের পর আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মো: রেজাউল করীম পীর সাহেব চরমোনাই-এর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
শুক্রবার থেকেই দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ বিমান-নৌ ও সড়কপথে দলবেধে মাহফিলস্থলে আসতে থাকে। দুপুরের পূর্বেই মাহফিলের বিশাল প্যান্ডেল লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। আগত মানুষ কাতারবদ্ধ হয়ে বয়ান শোনার প্রস্তুতি নিতে থাকে।
মেডান্টা হসপিটালে কেমন আছেন মাওলানা ওলীপুরী
দুপুর ১টা ৩০ মিনিটে জোহরের নামাজ আদায়ের পর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
পীর সাহেব চরমোনাই তার বয়ানে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্য করে বলেন, আল্লাহতায়ালা বলেছেন, (হে নবী আপনি বলুন) নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানী, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। অর্থাৎ আমাদের দুনিয়ার জীবনের সকল কাজ, কামাই, রোজগার, মাহফিল ইত্যাদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। আল্লাহর রাসূলের একটি গুরুত্ত্বপূর্ণ হাদীস, যেটিকে বুখারী শরীফে স্বতন্ত্রভাবে অধ্যায়ের শিরোনাম ছাড়াই উল্লেখ করা হয়েছে। বুখারী ও মুসলিম উভয় হাদীসগ্রন্থে উল্লেখিত উক্ত হাদীসে বলা হয়েছে, সকল কাজের ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ নিয়ত ঠিক না হলে কোন কাজের প্à