মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

’মিয়ানমারে ইতিহাসের সবচেয়ে নির্মম হত্যাযজ্ঞ চলছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ

kishorganj2মিয়ানমারের আরাকান প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, জ্বালাও পুড়াও, ধর্ষণ ও নির্যাতন বন্ধের প্রতিবাদে কিশোরগঞ্জে ইমাম উলামা পরিষদ ও সর্বস্তরের কয়েক হাজার তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল বের করে।

কিশোরগঞ্জ ইমাম উলামা পরিষদের সভাপতি ও শহীদী মসজিদের খতীব মাওলানা আজহার আলী আনোয়ার শাহ‘র নেতেৃত্বে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি বলেন, মিয়ানমারে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নিষ্ঠুর, নির্মম হত্যাযজ্ঞ চলছে। রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্বিচারে পশুর মতো নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই। আমরা বিশ্বের ২য় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বাংলাদেশের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নারকীয় গণহত্যা বন্ধে বাংলাদশে সরকারসহ বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন জামিয়ার শাইখুল হাদীস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, মুহাদ্দিস মাওলানা শামসুল ইসলাম, মাওলানা শাব্বির আহমেদ, মাওলানা ইমদাদুল হক, মাওলানা মুফতি সোহাইল, মাওলানা মুফতি ওমর আহমদ, মাওলানা মুফতি রহমাতুল্লাহ, মাওলানা মুহাম্মদ তৈয়ব, জামিয়া নুরানীয়া তারাপাশা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আবুল বাশার, মাওলানা মুফতি মুখলেছুর রহমান, মাওলানা মুফতি সাইদুর রহমান, মাওলানা মুফতি আ.হাকিম, মাওলানা আশরাফ আলীসহ কয়েক হাজার আলেম ইমাম, মুফতি.ছাত্রসহ সর্বস্তরের তৌহিদী জনতা।

সমাবেশ থেকে অংসান সুচীর শান্তিতে নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার আহবান জানানো হয়।

আরআর