মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মিয়ানমারে মুসলিম হত্যা বন্ধে বিক্ষোভে উত্তাল সারাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরাকানে অব্যাহতভাবে চলা পৈশাচিক হত্যা, ধর্ষণ বন্ধে সারাদেশের তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। শুক্রবার বাদ জুমা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয় এসব প্রতিবাদ সভা, মিছিল ও বিক্ষোভ। সারাদেশের ধর্মপ্রাণ মুসল্লি একযোগে মিয়ানমারে চলা বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানন। তাদের এ হামলাকে ইতিহাসের নিসংশ হত্যাকাণ্ড উল্লেখ করে দ্রুত রোহিঙ্গা সমস্যা সমাধানের আহ্বান জানান।

সারাদেশে অনুষ্ঠিত এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশের একটাই দাবি, কোনো হত্যাকাণ্ড আমরা চাই, আমরা চাই শান্তি। অথচ সারা বিশ্বে বিনা কারণে মুসলিমদের হত্যা করা হচ্ছে যা বর্বর ও  মেনে নেয়ার মতো নয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরগুলো পড়ুন একসঙ্গে...

hefajot11

১ ডিসেম্বর মায়ানমার দূতাবাস অভিমূখে গণমিলি
২ ডিসেম্বর ককসবাজারে মহাসমাবেশ

আরাকানের বৌদ্ধরা সন্ত্রাসী খুনি মানবতার শত্রু: আল্লামা জুনাইদ বাবুনগরী

মায়ানমারের আরকানে মুসলমান নারী ও শিশু নির্যাতন এবং নির্বিচারে গণহত্যা বন্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ উদ্যোগে ২৫ নভেম্বর শুক্রবার বাদজুমা চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদের উত্তর গেট চত্বরে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলপূর্ব সমাবেশে প্রধান আতিথির ভাষণে হেফাজতে ইসলাম বালাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর বৌদ্ধসন্ত্রাসী ও সরকারি বাহিনী যৌথভাবে সরাসরি হত্যাকাণ্ড চালাচ্ছে।

বর্তমান হত্যাকান্ড অতীতের যে কোন সময়ের চাইতে মর্মান্তিক। যা বিশ্ব মিডিয়া এড়িয়ে যাচ্ছে । পৈচাশিক আর নির্মমতার কোন নজীর নেই। তারা মুসলমানদের ঘর বাড়ি জ্বলিয়ে দিচ্ছে, নারীদেরকে যৌন নির্যাতন করে হত্যা করছে, মসজিদগুলি জ্বালিয়ে দিচ্ছে, শিশুসহ সব বয়সী মানুষদেরকে দা দিয়ে কুপিয়ে মারছে, এমনকি জীবন্ত মানুষগুলোকে আগুনে পুড়িয়ে হত্যা করতেছে । এরা সন্ত্রাসী, খুনি, এরা মানবতার শত্রু। তিনি বর্ডার খুলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য সরকরের প্রতি দাবী জানিয়ে বলেন, অন্যথায় মানবতার শত্রুদের কাতারে শামিল হবেন।

আল্লামা জুনাইদ বাবুনগরী আগামী ১ ডিসেম্বর হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে মায়ানমার দূতাবাস অভিমূখে গণমিলি ও স্মারকলিপী প