মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বগুড়ায় বিশ্ব ইজতেমা শুরু; অংশ নিবেন ১০ লক্ষ মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ হাসিব 
বগুড়া

????????????????????????????????????

বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকায় প্রথমবারের মতো তিনদিনব্যাপী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে আজ।

৪৫ বিঘা জমিতে বিশাল প্যান্ডেলে এরইমধ্যে অনেক দেশি-বিদেশি মুসুল্লি পৌছেঁছেন। ১০ লক্ষাধিক মুসল্লি এতে অংশ নেবেন বলে আশা করছেন কর্তৃপক্ষ।

তাবলীগের নীতি নির্ধারণী সুরা সদস্যদের অন্যতম মারকাজ মসজিদের খতিব মুফতি মাওলানা মশিউর রহমান জানান, বগুড়ায় প্রথমবারের মতো এত বড় আয়োজন। এখানে মুসুল্লিদের সুবিধার্থে  মাঠকে ২৬ ভাগে ভাগ করা হয়েছে।

তিনি জানান, শুধু দেশের বিভিন্ন জেলার নয়; কানাডা, আমেরিকা, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, অস্ট্রেলিয়াসহ অনেক দেশ থেকেও ধর্মপ্রাণ মুসুল্লিরা আসছেন। মেহমানদের চিকিৎসা সেবায় দুটি চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়েছে। আইন-শৃংখলা রক্ষায় প্রশাসন কাজ করছে।

মুফতি মাওলানা মশিউর রহমান বলেন, ইজতেমায় ইসলামের সুমহান বাণী, তাওহীদ তথা একত্ববাদের দাওয়াত পৌঁছে দেওয়া ও দ্বীন সম্পর্কে সবাইকে জানানোই হচ্ছে তাবলীগের প্রধান কাজ। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই আয়োজন। তিনি আশা করছেন, ১০ লক্ষাধিক মুসল্লি এতে অংশ নেবেন। ২৬ নভেম্বর শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ