মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ijtema_groundচুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় আজ থেকে (২৪ নভেম্বর) শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শহরের সরকারি আদর্শ মহিলা কলেজ-সংলগ্ন এলাকায় এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। তাবলিগ জামাত প্রথমবারের মতো জেলা পর্যায়ে এ ইজতেমার আয়োজন করেছে।

চুয়াডাঙ্গা ইজতেমার সমন্বয়কারী আয়নাল হক জানান,  ইজতেমায় লাখো মুসল্লি অংশ নেবেন বলে তাঁরা আশা করছেন।

আগামী শনিবার (২৬ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

টঙ্গীর ইজতেমায় স্থান সংকুলান না হওয়ায় চুয়াডাঙ্গাসহ সারাদেশের ৩২ জেলায় পর্যায়ক্রমে এ ধরনের ইজতেমার আয়োজন করা হচ্ছে।

প্রতিদিন ফজরের নামাজের পর বয়ান চলবে। সকাল ১০টা থেকে কোরান ও হাদিসের তালিম সম্পর্কে আলোচনা হবে।

চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, চার স্তরের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। এ জন্য ৬৫০ জন পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

আরআর