মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এবার হিন্দুরাই হামলা করলো মন্দিরে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jhalkathiঝালকাঠি: নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার প্রেক্ষিতে যখন সারা দেশ উত্তাল ঠিক সে সময়ে ঝালকাঠিতে হিন্দুরাই ভাঙচুর করলো মন্দির।

ঝালকাঠি শহরের বারচালায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বুধবার রাতে মন্দিরে এ হামলা ও ভাঙচুর করে ব্যবসায়ীরা। হিন্দু চাল ব্যবসায়ীরা এ হামলায় অংশ নেন। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।

পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে একদল লোক ঝালকাঠি শহরের কালীমন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলাকারীরা তাদের ওপরও ইট ছুঁড়তে থাকে। এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়।

কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক প্রণব কুমার নাথ ভানু বলেন, “মন্দিরের পাশের বারচালার জমিতে থাকা চাল ব্যবসায়ীদের সঙ্গে জমি নিয়ে একটি মামলা চলছে। ওই চাল ব্যবসায়ীরাই মন্দির ও প্রতিমা ভাঙচুর করে। মন্দিরে হামলায় হিন্দু চাল ব্যবসায়ীরা অংশ নেয়। এটা সাম্প্রদায়িক হামলা নয়।”

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, “রাতে মন্দিরে কার্তিক পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ২০ জন লোক ইট নিক্ষেপ শুরু করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলাকারীরা পুলিশকে লক্ষ করেও ইট নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়।”

আরআর