মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের শুনানির তারিখ নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rashtadhorma_islamআওয়ার ইসলাম: সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা এবং ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনার পরও ইসলামকে রাষ্ট্রধর্ম রাখা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন শুনানির জন্য ২০১৭ সালের ১৯ মার্চ দিন ঠিক করা হয়েছে। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন আপিল আবেদনকারী আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী।

এর আগে গত ১৩ নভেম্বর সংবিধানের অষ্টম সংশোধনীতে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা এবং পঞ্চদশ সংশোধনীতে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনার পরও ইসলামকে রাষ্ট্রধর্ম রাখা সংক্রান্ত রিট খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন করেন রিটকারী আইনজীবী।

এর আগে সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা নিয়ে করা একটি রিট আবেদন খারিজের রায় প্রকাশ করেন সংশ্লিষ্ট বেঞ্চ। ওই রায় প্রকাশের আগে রায়ের অনুলিপিতে হাইকোর্টের বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের স্বাক্ষর করেন।

প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, ‘রাষ্ট্রধর্মের ধারণা আমাদের আদি সংবিধানে ছিল না। ১৯৮৮ সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে ২ (ক) অনুচ্ছেদ সংযুক্ত হয়েছে। যেখানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়। এই সংশোধনীতে বলা হয়, ২ (ক) প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম। তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাইবে।’

আরআর