মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

একটি সুন্নতকে বাঁচাবো বলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আতিকুল্লাহ আতিক

islamic_art‘আতর’ শব্দটাতেই কেমন যেন আরাম আর সুখ জড়িয়ে আছে। আতর হলো ফুটফুটে শিশুর মতো! দেখলেই আদর করতে ইচ্ছে হয়। আতরের শিশিও দেখলেই হাত আর মন নিশপিশ করতেই থাকে! একছিলিম লাগিয়ে নিই না!

নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঠিকই আমাদের মনের কথা জানতেন। এটা ঠিক, তিনি মনের দিকে চেয়ে কোনও বিধান দিতেন না। আল্লাহর ইশারাতেই সবকিছু করতেন। ইসলামের বড় বড় বিষয়গুলোতেই একটা ‘ব্যষ্টি’ ব্যষ্টি ভাব আছে। নামাজ পড়তে গেলে জামাত জরুরি। কুরবানি করতে গেলে, গোশত অন্যদের মাঝে বিলিয়ে দেয়া ভাল! একা একা থাকা ও আত্মচিন্তায় অনুক্ষণ ডুবে থাকা ইসলামের মানশা নয়। ইসলামে বলে আমরা সবাই এক দেহের মতো বাঁচবো।

জুমু‘আ অর্থ? জমায়েত। গরিবের ঈদের দিন। ধরা যাক কোথাও বসে আছি। দলবেঁধে। এমন সময় কেউ একজন এলো। সাথে সাথে ছড়িয়ে পড়লো এক অপার্থিব সুবাস! মনে কেমন লাগবে? যত কাঠখোট্টা আর নিরসই হোক, একটু হলেও মনে রঙ লাগবে! এ তো গেলো স্বাভাবিক অবস্থা! . গরম কাল। ভ্যাপসা তাপে সবাই জবজবে হয়ে আছে। ফ্যানের বাতাস কটু গন্ধ নাকে এনে আছড়ে ফেলছে। কিছু বলাও যাচ্ছে না, সওয়াও যাচ্ছে না। এমন মুহূর্তে নাকের কাছে একটা ফুল ধরলে কেমন লাগবে? . আমরা যখন মসজিদে, জুমা পড়তে যাই, একসাথে অনেক মানুষ জমায়েত হয়। নফল পড়ি। তিলাওয়াত করি। বয়ান শুনি। সাথে যদি নাকের আশেপাশে সুগন্ধি বাতাসের আনাগোনা থাকে? ইবাদতে বাড়তি মনোযোগ আসে না?

নবীজি বলেছেন: حُبِّبَ إِلَيَّ مِنَ الدُّنْيَا النِّسَاءُ وَالطِّيبُ، وَجُعِلَ قُرَّةُ عَيْنِي فِي الصَّلاَةِ দুনিয়াতে নারী ও সুগন্ধি আমার কাছে প্রিয় করে দেয়া হয়েছে। আর নামাযের মাঝে আমার প্রশান্তি সৃষ্টি করে দেয়া হয়েছে (নাসায়ী)।

নবীজির কাছে ‘আতর’ প্রিয়! আমার কাছে কেন প্রিয় হবে না? নবীজির সব সুন্নাত পালন করতে না পারি, এ-সুন্নাতটা পালন করতে কোনও কষ্ট আছে? হাঁ, টাকা খরচার একটা ব্যাপার আছে! কিন্তু একটা সুন্নাত পালনের তুলনায় ‘টাকাকড়ি’ কি খুবই গুরুত্বপূর্ণ কিছু?

আতর কেন ব্যবহার করা হয়? নিজের ভালো লাগার জন্যে। অন্যের ভালো লাগার জন্যে। অন্যের ভালো লাগাটা কখন হবে? যখন অন্যের সাথে মিশতে যাবো তখন। জুমু‘আর দিনই হলো একসাথে জমায়েত হওয়ার দিন। তাই এই দিন আতর ব্যবহার করার মাহাত্ম্য বহুগুণ বেড়ে যায়: إِنَّ هَذَا يَوْمُ عِيدٍ، جَعَلَهُ اللَّهُ لِلْمُسْلِمِينَ، فَمَنْ جَاءَ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ، وَإِنْ كَانَ طِيبٌ فَلْيَمَسَّ مِنْهُ، وَعَلَيْكُمْ بِالسِّوَاكِ আল্লাহ জুমাবারকে মুসলমানদের জন্যে ঈদেà¦