বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আফগানিস্তানে যুুদ্ধাপরাধ সংঘটিত করেছে যুক্তরাষ্ট্র: আইসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

afganআওয়ার ইসলাম: মার্কিন সেনাবাহিনী ও দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আফগানিস্তানে যুদ্ধাপরাধ করে থাকতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। আদালতের চিফ প্রসিকিউটর ফাতু বেনসুদা সোমবার এ খবর জানিয়ে বলেছেন, আফগানিস্তানে মার্কিন বাহিনীর তৎপরতার ওপর চালানো প্রাথমিক এক তদন্তে বিষয়টি বেরিয়ে এসেছে।

বেনসুদা জানান, ২০০৩ ও ২০০৪ সালে ‘অত্যন্ত নির্মম ও সহিংস’ উপায়ে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের সময় এই অপরাধ করেছে মার্কিন বাহিনী। তিনি বলেন, মার্কিন সেনারা বন্দিদের সঙ্গে অত্যন্ত নির্মম আচরণ করেছেন, তাদের ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করেছেন এমনকি ধর্ষণের মতো জঘন্য তৎপরতায় লিপ্ত হয়েছেন যা আইসিসি’র আইনে যুদ্ধাপরাধ।

আন্তর্জাতিক অপরাধ আদালত জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী ৬১ জন বন্দির ওপর এবং সিআইএ অন্য ২৭ আফগান বন্দির ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। তবে এ ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে কিনা তা জানায়নি আইসিসি।

এই প্রথম আইসিসি’র আনুষ্ঠানিক তদন্তে মার্কিন বাহিনীকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করা হলো। এই আদালত বহুদিন ধরে বলে এসেছে, ২০০৩ থেকে ২০০৫ সালের মধ্যে মার্কিন সেনারা আফগানিস্তানে বন্দিদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে মারাত্মক যুদ্ধাপরাধ করেছে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ