মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

ট্রাম্প জিতলে আমেরিকা ছাড়বেন বলেছিলেন যে তারকারা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jon-stoard আওয়ার ইসলাম: সকল জল্পনা, তর্ক-বিতর্ক, হিসেব-নিকেশের সমীকরণ উল্টে দিয়ে শেষ পর্যন্ত হোয়াইট হাউসে পা দিয়েই দিলেন ডোনাল্ড ট্রাম্প। ওস্তাদের মার একদম শেষ রাত। হাড্ডাহাড্ডি লড়াইয় শেষে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে হারিয়ে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।

কিন্তু শুরুর পথ চলাটা এত মসৃণ ছিল না তার। ব্যক্তিগত জীবনের কেচ্ছা-কাহিনী,  বিতর্কিত মন্তব্যের গন্তব্যে প্রথম থেকেই হেটেছেন ট্রাম্প। তাই তিনি হয়েছিলেন সমালোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই ভাবতে পারেননি ডোনাল্ড ট্রাম্পই হতে চলেছেন পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশটির পরবর্তী প্রেসিডেন্ট।

কিন্তু এই ট্রাম্পকে প্রেসিডেন্ট পদপার্থী হিসাবেও মেনে নিতে পারেননি অনেকে। সেই তালিকায় আছেন বহু মার্কিন সেলেব্রেটিও।

ট্রাম্পকে মেনে নিতে না পেরে তাদের অনেকেই বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে তারা নাকি আমেরিকাই ছেড়ে দেবেন। তবে সত্যিই এমনটা হবে কিনা তার উত্তর মিলবে কালের প্রবাহে। দেখে নেয়া যাক ট্রাম্প প্রেসিডেন্ট হলে কোন তারকরা দেশ ছাড়ার কথা বলেছিলেন।

মাইলি সাইরাস:

কয়েক মাস আগে এই মার্কিন পপ গায়িকার একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দেয়। বলেছিলেন, ‘‘‘ছিঃ! এই লোকটা প্রেসিডেন্ট হলেই আমি আগে দেশ ছেড়ে দেব।’

জন স্টুয়ার্ট: 

আমেরিকার জনপ্রিয় কমেডিয়ান বলেছিলেন, ‘‘ট্রাম্প জিতলে আমি রকেটে বসে পড়ব, সোজা অন্য গ্রহে। কারণ, এই গ্রহটা আর বাসযোগ্য থাকবে না।’’ বাসযোগ্য গ্রহ অবশ্য তিনি খুঁজে পেয়েছেন কিনা তা ঠিক জানা যায়নি ।

অ্যামি শুমার:

মার্কিন লেখিকা, প্রযোজক, কমেডিয়ান অ্যামি শুমার বলেছিলেন, ‘‘আমি স্প্যানিশ শিখব। কারণ ট্রাম্প জিতলে আমি স্পেনের কোথাও একটা পালাব। এখানে থাকা যাবে না ’’ হয়তো এতদিনে স্পেনের টিকিটও বুক করে ফেলেছেন অ্যামি!

লিনা ড্যানহাম: 

এই মার্কিন অভিনেত্রী বলেছিলেন, ‘‘ট্রাম্প প্রেসিডেন্ট হলে আমি কানাডা চলে যাব। এ বিষয়ে আমি ১০০ শতাংশ নিশ্চিত। আমি কানাডাকে ভালবাসি। আমি দেখতে সুন্দর, তারুন্যের আবেদনও আছে আমার ভেতর , কানাডায় থেকেও কাজ চালিয়à