মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

juba_ligআওয়ার ইসলাম: আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে যুবলীগ বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ শুক্রবার সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৮টায় বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মনির কবরে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ এক বিবৃতিতে যুবলীগের সকল স্তরের নেতা-কর্মীকে প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।
তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ পুনর্গঠনসহ ইতিহাস অর্পিত সকল দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে আসছে যুবলীগ। বিএনপি-জামায়াত জোট সরকারের ৫ বছরের অপরাজনীতি, দুঃশাসন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে রাজপথের লড়াই আন্দোলন এবং ১/১১ পরবর্তী অসাংবিধানিক সরকার কর্তৃক শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস এবং দেশকে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র মোকাবিলায় সকল অত্যাচার নির্যাতনকে উপেক্ষা করে সাহসিকতাপূর্ণ ভূমিকা পালন করেছে যুবলীগ। এই দীর্ঘ লড়াই-সংগ্রামে প্রাণ দিয়েছেন যুবলীগের অসংখ্য নেতা-কর্মী।
যুবলীগ নেতৃদ্বয় বলেন, ‘আমরা বিশ্বাস করি, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আমাদের সোনালি ভবিষ্যত্। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রায় অতীতের গৌরবময় ভূমিকার মতোই দায়িত্বশীল ভূমিকা পালনে যুবলীগ প্রতিশ্রুতিবদ্ধ।’
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ