বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে যেতে চায় ক্যালিফোর্নিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

usacআওয়ার ইসলাম: প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জনগণ দেশটি থেকে বের হতে চাচ্ছে। বুধবার এক সমাবেশে সেখানকার জনগণ এ দাবি জানিয়েছে। ‘ইয়েস ক্যালিফোর্নিয়া ইনডিপেনডেন্স ক্যাম্পেইন’ নামে একটি গোষ্ঠী এ প্রচারণা শুরু করে।

বিষয়টি এরই মধ্যে ‘ক্লেক্সিট’ নামে পরিচিতি পেয়েছে। গত জুলাইয়ে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে যাওয়ার প্রক্রিয়া ‘ব্রেক্সিটে’র নাম অনুসরণ করেই এ নামকরণ করা হয়।

ইয়েস ক্যালিফোর্নিয়া গোষ্ঠীর ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বের ষষ্ঠ বৃহৎ অর্থনীতির অঞ্চল ক্যালিফোর্নিয়া অর্থনৈতিক শক্তি হিসেবে ফ্রান্সের চেয়ে শক্তিশালী। এর জনসংখ্যা পোল্যান্ডের চেয়ে বেশি। যেকোনো রাষ্ট্রের সঙ্গে তুলনীয় হতে পারে ক্যালিফোর্নিয়া।’

বিবৃতিতে আরও বলা হয়, 'যুক্তরাষ্ট্রের অনেক মূল্যবোধ আছে যেগুলোর সঙ্গে ক্যালিফোর্নিয়ার বিরোধ আছে। এভাবে থাকার অর্থ হলো- আমরা অন্য রাজ্যগুলোর জন্য অব্যাহতভাবে আমাদের ক্ষতি করে যাব, আমাদের শিশুদের অকল্যাণ বয়ে আনব।’

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ ৫৫টি ইলেকটোরাল ভোট রয়েছে। এখানে জয় পেয়েছেন পরাজিত ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ