বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাংলাদেশের উন্নয়ন দেখে যেতে ট্রাম্পকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina_trumpআওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বাংলাদেশের আসার আমন্ত্রণ জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমি আন্তরিকভাবে আপনাকে ও মেলানিয়া ট্রাম্পকে আপনাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ কী বিস্ময়কর উন্নতি করেছে, আপনারা এসে তা দেখতে পাবেন।’

প্রধানমন্ত্রী আশা করেন, তার জয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে ডোনাল্ড ট্রাম্প বরাবর পাঠানো এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আপনার জয় যুক্তরাষ্ট্রের জনগণ ও বিশ্ব মানবতার কল্যাণে ভূমিকা রাখবে। আমি আশা করি, আপনার নেতৃত্বে আমাদের দুই বন্ধুরাষ্ট্রের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। আপনার সঙ্গে দ্বিপক্ষীয় ও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় সামনের দিকে এগিয়ে নিতে আমি উন্মুখ এবং একটি নিরাপদ ও সুরক্ষিত বিশ্ব গড়ে তুলতে অবদান রাখতে চাই, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাস করতে পারবে এবং সমৃদ্ধির পথে শান্তিপূর্ণভাবে ক্রমশ এগিয়ে যাবে।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ