মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মুরাদনগরের খামার গ্রামে নতুন গ্যাস ক্ষেত্রের সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী, মুরাদনগর, কুমিল্লা

agunগ্যাসের জন্য বিখ্যাত কুমিল্লার মুরাদনগরে নতুন গ্যাস ক্ষেত্রের সম্ভানা দেখা দিয়েছে।উপজেলার নবঘটিত বাঙ্গরা থানার খামার গাঁও গ্রামে নতুন টিউবওয়েল স্থাপন করতে গিয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে গ্যাস নির্গত হচ্ছে। টিউবওয়েল সংলগ্ন এলাকা কেঁপে উঠে শোঁ শোঁ শব্দে গ্যাস বের হচ্ছে। এ ঘটনায় ওই বাড়ির প্রবাসী বাহাদুর মিয়ার পরিবার আতঙ্কে আছেন বলে জানা যায়। দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় করছে গ্যাসের উদগিরণ দেখার জন্য।

সোমবার সকালে বাঙ্গরা ইউনিয়নের খামার গাঁও গ্রামের প্রবাসী বাহাদুর মিয়ার বাড়িতে ২৫০ ফুট পাইপে টিউবওয়েল বসানোর কাজ শুরু করেন চার শ্রমিক। ১৮০ ফুট পর্যন্ত পাইপ মাটির নিচে যাওয়ার পর বিকট শব্দে বিস্ফোরিত হয়ে অবিরাম গ্যাস বের হতে থাকে। এ বিস্ফোরণে তিনটি গাছের ঢাল পালা উপড়ে গিয়ে ঘরের টিনের চালে পড়ে ও বাড়িটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পাশের ঘরেরও কিছুটা ক্ষতি হয়। গ্যাসের সঙ্গে বালু মাটি মিশে ১৫০ থেকে ২০০ ফুট উচ্চতায় নিক্ষেপ হতে থাকে। স্থানীয় লোকজন এ সময় বালি ও মাটির বস্তা ফেলে গ্যাস নির্গমন ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে গ্যাস নির্গমন কিছুটা কমানো হয়। তবে এখনো শোঁ শোঁ শব্দে বিপুল পরিমাণ কাদা ও বালুমিশ্রিত গ্যাস বের হওয়া অব্যাহত রয়েছে। গ্যাসের চাপে ওই বাড়ির ঘর ও উঠান কেঁপে উঠছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এলাকায় নিরাপত্তা জোরদার করেছেন।

বাড়ির গৃহকর্ত্রী শাকিলা বেগম বলেন, পাইপ স্থাপনের সময় হঠাৎ বিস্ফোরণে আশপাশের গাছ ও পাইপ টিনের চালে ছিটকে পড়ে। এ সময় ভয়ে আমরা ছোটাছুটি করে পালিয়ে যাই। বিষয়টিকে জানানোর জন্য বাখরাবাদ গ্যাস ফিল্ড কুমিল্লা জোনাল কার্যালয় চাপাপুরে গিয়ে বিজিএফ কর্মকর্তাদের অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে আমাকে নবীনগর গিয়ে জানাতে বলেন।

মিস্ত্রি তোফাজ্জল মিয়া বলেন, যেভাবে শোঁ শোঁ শব্দে গ্যাস বের হচ্ছে তাতে মনে হচ্ছে এখনো অনেক গ্যাস রয়েছে। প্রত্যেক্ষদর্শী মো. রুহল আমীন বলেন, টানা দুই-তিন ঘণ্টা চেষ্টা করে গ্যাসের তীব্র নির্গমন চাপ কমানো হলেও এখনো শোঁ শোঁ করে গ্যাস বের হচ্ছে। বাঙ্গরা থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, এখনো গ্যাস বের হয়ে থাকলে নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় কর্ডনে